
মিনহাজ হোসেন ইতালি: বাংলা প্রেস ক্লাব ইতালির আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের প্রথম বারের মতো ভোটে অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রবাস বান্ধব সরকার এবং প্রবাসীদের ডকুমেন্টস সংক্রান্ত জটিলতার নিরসন বিষয়ক একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোমের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক লাবন্য চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন ও সদস্য ওয়াহিদুজ্জামান দিপুর যৌথ পরিচালনায় স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা গুলো তারা তুলে ধরেন নেতৃবৃন্দ।
সভায় দূতাবাস সহ জরুরী ডকুমেন্টস সংক্রান্ত কার্যালয়ে দুর্নীতি ও হয়রানি বন্ধের দাবি করে প্রবাসী কল্যাণ মন্ত্রষালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। এবং আগামী সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসনেরও জোর দাবি জানান নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সি আই পি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল, কোষাধ্যক্ষ জহুরুল হক রাজু, ইতাল বাংলা সমম্বয় ও উন্নয়ন সমিতির চেয়ারম্যান শাহ মো: তাইফুর রহমান ছোটন, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইতালি যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ তাজুল, রোম মহানগর সেন্তসেল্লে শাখা সাবেক সভাপতি মুজিবুর শিকদার, সিলেট বিভাগ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আরমান উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, বরিশাল বিভাগ জাতীয়তাবাদী দল বিএনপির উপদেষ্টা ইমাম হাসান লিখন, নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান, মুন্সীগঞ্জ বিক্রমপুরের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল ইসলাম বাবু, বৃত্তহর নোয়াখালী সমিতি ইতালির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ঐক্য সংগঠন কর্ণেলিয়া বাতিস্তিনী স্হায়ী কমিটির সদস্য দাউদ মুন্সী, সাধারণ সম্পাদক লোকমান ভূঁইয়া সহ কমিউনিটির সামাজিক, আঞ্চলিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।