রাজনীতি

ফাঁসির মঞ্চ থেকে সংসদে এ টি এম আজহারুল ইসলাম

14118_a98ab17324c5838a5e5083d47d0bce3b.jpg

রংপুর-২ (তারাগঞ্জ এবং বদরগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম। আসনটির ১৩৭টি কেন্দ্রে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে মোট ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার ৭৯ হাজার ৯১০ ভোট পেয়েছেন।

তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে এ আসন গঠিত। দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দপ্তর থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন।

সর্বাধিক পঠিত


ভিডিও