লন্ডন

লন্ডনে ডার্কওয়েবে শিশু নির্যাতনের ফোরাম পরিচালনা, আদালতে দোষ স্বীকার ৩৬ বছর বয়সীর

14251_e5136ce0-f7a7-11f0-9dfa-8ff76e953b19.jpg

উত্তর লন্ডনের এক ব্যক্তি তার ফ্ল্যাট থেকে ডার্ক ওয়েবে শিশুদের যৌন নির্যাতনের উপকরণ শেয়ারের জন্য ব্যবহৃত ফোরাম পরিচালনার কথা আদালতে স্বীকার করেছেন। ৩৬ বছর বয়সী Matthew Slate লন্ডনের উড গ্রিন ক্রাউন কোর্টে ১১টি ফৌজদারি অভিযোগে দোষ স্বীকার করেন।

আদালতে জানানো হয়, তিনি ২০২৪ সালের ১৯ এপ্রিল থেকে ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘লাউডইকোজ’ ছদ্মনামে ‘Olympus’ নামের একটি ডার্ক ওয়েবসাইটে ‘গ্লোবাল মডারেটর’ হিসেবে কাজ করেন। সাইটটি একচেটিয়াভাবে শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও শেয়ারের জন্য ব্যবহৃত হতো। এছাড়া ২০২৩ সালের ২০ জুলাই থেকে ২০২৪ সালের ১৫ জুন পর্যন্ত তিনি ‘Neverland’ নামের আরেকটি ডার্ক ওয়েব সাইটের সঙ্গেও যুক্ত ছিলেন।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, স্লেট ২০২৩ সালের জুলাই থেকে ২০২৫ সালের আগস্টের মধ্যে ২ হাজারের বেশি অশ্লীল ছবি বিতরণ করেন, যার কিছু ছিল সর্বোচ্চ গুরুতর ক্যাটাগরির। এছাড়া তার কাছে প্রায় ৫৭ হাজার অবৈধ ছবি পাওয়া যায়, যার মধ্যে ১০ হাজারেরও বেশি ছিল সবচেয়ে গুরুতর ধরনের নির্যাতনের। ২০২৫ সালের ১৫ মার্চ তার কাছে ৫৫টি নিষিদ্ধ ছবি পাওয়ার অভিযোগও তিনি স্বীকার করেন।

তবে সংগঠিত অপরাধচক্রের কার্যক্রমে অংশগ্রহণের দুটি অভিযোগ এবং শিশুদের যৌন শোষণ সহজতর করার একটি অভিযোগ তিনি অস্বীকার করেন। প্রসিকিউটর Corinne Bramwell আদালতকে জানান, ওই অভিযোগগুলো নিয়ে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়া জনস্বার্থে নয় এবং সেগুলো নথিভুক্ত রেখে দেওয়ার আবেদন করেন। ফলে ক্রাউন কোর্ট বা আপিল কোর্টের অনুমতি ছাড়া ওই অভিযোগগুলোতে আর কোনো কার্যক্রম চলবে না।

আসামির পক্ষে আইনজীবী Adrian Langdale জানান, মামলাটি নিয়ে আগের গণমাধ্যম কভারেজের পর হুমকির ঘটনা ঘটায় তাকে হেফাজতে রাখার আবেদন করা হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। আগামী ৮ মে তার সাজা ঘোষণা করা হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও