
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) তার মৃত্যুর কথা জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
এর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় খামেনির পরিবারসহ দেশের অনেক শীর্ষ ব্যক্তিও নিহত হন।
ইরানি সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, খামেনির মেয়ে, জামাই ও নাতি আগেই ওই হামলায় নিহত হয়েছেন।