মধ‍্যপ্রাচ্য

কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

14563_IMG_5636.jpeg

ইরানের ছোড়া ড্রোনের আঘাতে কুয়েতের একটি ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পরে সেটি ডুবে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো)।

ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, ইরান থেকে আসা ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজে আগুন ধরে যায়। শেষমেশ সেটি ডুবে গিয়ে কার্গো জাহাজটি থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। তবে জাহাজটি ডুবে গেলেও ক্রুরা সবাই নিরাপদ আছেন। ড্রোনের আঘাতেই এই ঘটনা ঘটেছে বলে যথেষ্ট প্রমাণ থাকার কথা জানিয়েছে ইউকেএমটো।

এদিকে ইসরায়েল যদি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা অব্যাহত রাখে, তাহলে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। বুধবার (৪ মার্চ) ইসরায়েলের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ ইরানের এক সামরিক কর্মকর্তার সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। এ হুমকির পর নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

সর্বাধিক পঠিত


ভিডিও