
সম্ভাব্য মার্কিন স্থল আক্রমণ নিয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি বলেছেন, ‘আস, আমরা তামাদের জন্যই অপেক্ষা করছি।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কিছু মার্কিন কর্মকর্তা বলেছেন, তারা কয়েক হাজার সেনা নিয়ে স্থলপথে ইরানের ভূখণ্ডে প্রবেশ করতে চান। রুহুল্লাহ খোমেনি ও আলি খামেনির সাহসী সন্তানরা তোমাদের জন্য অপেক্ষা করছে। দুর্নীতিগ্রস্ত সেই মার্কিন কর্মকর্তাদের হাজার হাজার সেনাকে হত্যা ও বন্দি করে লজ্জিত করার জন্য প্রস্তুত আমরা।”
তিনি পোস্টের শুরুতে আরও লেখেন, “ইরানের পবিত্র ভূমি নরকের দাসদের জন্য কোনো জায়গা নয়।”