ইতালি

ইতালিতে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

14651_383134d9-26e8-4387-860f-e6af2c5473ce.jpeg

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রবাসে বসবাসরত মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও ধর্মীয় চেতনাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইতালিতে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আরমান উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম মিয়ার পরিচালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও কল্যাণে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ধর্মীয় মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটন, ইতালিয়ান মুসলিম কমিউনিটি নেতা ফ্রান্সেসকো থিয়েরি, এছাড়াও ইতালি বিএনপির শীর্ষ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, মাইনুল আলম খোকন, জুয়েল আহমেদ, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান সহ রোম মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম, মুন্সীগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা

বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের প্রতি দায়বদ্ধতা ও সামাজিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আমিন খান, সহ সভাপতি নুরুল ইসলাম, জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কর, লিমন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক সুলেমান চৌধরী, দপ্তর সম্পাদক জাবেদ আহমেদ, উপদেষ্টা মাসুক মিয়া, কাদির মিয়া, সাবেক সম্মানিত সদস্য সাব্বির আহমেদ, সদস্য জুবাহিদ আহমেদ, শাহরিয়ার আহমেদ টিপু সহ অন্যান্য সদস্যরা।

শেষে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের মঙ্গল এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন হাফেজ আবুল কালাম।

সর্বাধিক পঠিত


ভিডিও