মধ‍্যপ্রাচ্য

ইরানি মিসাইলে কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস

14715_IMG_7165.jpeg

ইরানের ওপর গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। সরাসরি উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে আঘাত হানার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করছে ইসলামি প্রজাতন্ত্র I

সংঘাতের ১৬তম দিনে রোববার (১৫ মার্চ) ব্যাপক হামলা ঠেকানোর কথা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে সাইরেন বেজেছে, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে I সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে ১০টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

সৌদি কর্তৃপক্ষ রোববার (১৫ মার্চ) জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত ৩৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। 

ইরান পুনরায় উপসাগরীয় দেশগুলোর ওপর তাদের নৈশকালীন হামলা শুরু করার পর এই ঘটনা ঘটে।

 

সর্বাধিক পঠিত


ভিডিও