রাজনীতি

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

14770_IMG_4057.jpeg

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।


চিঠিতে মোদি বাংলাদেশের জনগণকেও ঈদের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

 

ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনার মাধ্যমে সময় কাটিয়েছেন।

 

তিনি আরও বলেন, ঈদুল ফিতর মানুষের মধ্যে সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। একই সঙ্গে তিনি বিশ্ববাসীর জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন।

 

চিঠির শেষে নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও