
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে যেতে পারে এবং এটি যৌথভাবে নিয়ন্ত্রণ করা হবে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগোলে গুরুত্বপূর্ণ এই জলপথ আবার চালু হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রও এতে নিয়ন্ত্রণে অংশ নেবে।
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়ে ট্রাম্প বলেন, আমি এবং আয়াতুল্লাহ মিলে এটি নিয়ন্ত্রণ করব।
এর আগে ইরান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দেয়, যার প্রভাব পড়ে বিশ্ববাজারে।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরানে সম্ভাব্য শাসন পরিবর্তনের কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, সংঘাতের শুরুতেই দেশটির শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ নিহত হয়েছে। ফলে এক ধরনের পরিবর্তন ইতোমধ্যে শুরু হয়েছে।
এ ছাড়া, চলমান আলোচনায় আশার ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান, তারা এমন কিছু ব্যক্তির সঙ্গে কথা বলছেন, যারা যুক্তিবাদী ও দৃঢ়। ভবিষ্যতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।