
ব্রিটেনের সুপরিচিত মুখ সোনালী অতীত ক্লাবের দৌলত খান বাবুল ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ছিলেন একজন প্রাণবন্ত, পরিশ্রমী ও ক্রীড়াপ্রেমী মানুষ। সারাজীবন ফুটবলকে ঘিরেই ছিলেন ব্যস্ত এবং কমিউনিটির তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েলে বসবাস করলেও তাঁর শেকড় ছিল সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী গাঁও গ্রামে।
দৌলত খান বাবুল সোনালী অতীত ফুটবল ক্লাবের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে-এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজসেবা ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।