
পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রোববার (২৯ মার্চ) রাতে সৌদি আরবের উদ্দেশে তিনি দেশ ত্যাগ করবেন। এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
একই তথ্য নাহিদ ইসলামের ফেসবুক পেজেও জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে আজ সৌদি আরবে রওয়ানা করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। নিরাপদ যাত্রার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।