মধ‍্যপ্রাচ্য

ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

14918_IMG_9200.jpeg

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইনের এক প্রবাসী নিহত হয়েছেন৷

বুধবার ১ এপ্রিল নিহতের পরিবার ও দুবাইপ্রবাসীদের সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে দুবাই (ফুজিরা ডিব্বা) নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ভুঁইয়া (৫০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার ইসমাইল ভুঁইয়াবাড়ির হানিফ ভুঁইয়ার মেজ ছেলে ।

দুবাইপ্রবাসীদের সূত্রে জানা যায়, কাজে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলায় শাহ আলম ভুঁইয়া (৫০) নিহত হন । হামলায় আশপাশ এলাকায় সাইরেন বাজলে মানুষ চারপাশে ছোটাছুটি করার সময় আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি৷

দুবাইপ্রবাসী শাহ আলম ভুঁইয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের নিহত শাহ আলমের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে৷

সর্বাধিক পঠিত


ভিডিও