মধ‍্যপ্রাচ্য

বাহরাইনে অ্যামাজন ক্লাউড সেন্টারে হামলা, ‘প্রথম সতর্কবার্তা’ বলছে আইআরজিসি

14922_IMG_9217.jpeg

ইরানে মার্কিন ইসরাইলি হামলা বেসরকারি অবকাঠামোগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয়। এ পরিস্থিতিতে বাহরাইনে অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং সেন্টারে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এই হামলা “প্রথম বাস্তব সতর্কবার্তা” হিসেবে দেওয়া হয়েছে। তারা সতর্ক করে জানায়, যদি পূর্বের সতর্কতা উপেক্ষা করা হয় এবং হামলা বা হত্যাকাণ্ড অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, “আমরা যেসব কোম্পানির কথা ইতোমধ্যে ঘোষণা করেছি, তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ অঞ্চলে এসব প্রতিষ্ঠানের সম্পূর্ণ ধ্বংসের দায়ভার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপরই বর্তাবে।”

চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

সর্বাধিক পঠিত


ভিডিও