মধ‍্যপ্রাচ্য

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেন মার্কিন কর্মকর্তা

14934_IMG_9279.jpeg

ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। অ্যাক্সিওস, রয়টার্স এবং নিউইয়র্ক টাইমসকে দেওয়া তথ্য অনুযায়ী, এক মার্কিন কর্মকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

প্রতিবেদন অনুযায়ী, ভূপাতিত বিমানের ক্রুদের খুঁজে বের করতে বর্তমানে উদ্ধার অভিযান চলছে। আলাদাভাবে ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়েছে, ক্রুদের উদ্ধারে যুক্তরাষ্ট্র সক্রিয় অভিযান পরিচালনা করছে।

 

এর আগে ইরানি গণমাধ্যমগুলোও দাবি করেছিল যে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র চেষ্টা চালাচ্ছে।

 

ভূপাতিত একটি যুদ্ধবিমানের ক্রুদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। তবে ইরান ইতোমধ্যে দাবি করেছে, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও