লন্ডন

লুৎফুর ও এসপায়ারকে সমর্থন জানালেন জেরেমি করবিন এমপি

14957_IMG_4223.jpeg

ইয়োর পার্টির পার্লামেন্টারী লিডার ও সাবেক লেবার লিডার জেরেমি করবিন এমপি টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান এবং এসপায়ারকে আসন্ন মে ২০২৬ সালের নির্বাচনে সমর্থন জানিয়েছেন। ইজলিংটন নর্থের এই এমপি বৈষম্য মোকাবিলা, জনসেবায় বিনিয়োগ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটে বিপদগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রমের প্রশংসা করেন।

লুৎফুর রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে করবিন বলেন, যখন স্থানীয় সরকার সামাজিক ন্যায়বিচারকে অগ্রাধিকার দেয়, তখন কী করা সম্ভব টাওয়ার হ্যামলেটস তার একটি “স্পষ্ট উদাহরণ”।

তিনি এফোর্ডেবল হোমস, উন্নত ইয়ুথ সার্ভিস এবং নিম্নআয়ের ও বয়স্ক বাসিন্দাদের জন্য জন‍্য পরিকল্পিত সহায়তায় ধারাবাহিক বিনিয়োগের কথা তুলে ধরেন।

উল্লেখিত কর্মসূচিগুলোর মধ্যে ছিল সকল স্কুলে বিনামূল্যে স্কুল মিল প্রদান, ইউনিভার্সিটি গ্রান্ট কর্মসূচি চালু করা এবং জাতীয় সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয়ভাবে শীতকালীন জ্বালানি বা উইন্টার ফুয়েল সহায়তা কর্মসূচির মাধ্যমে বাড়তি জ্বালানি খরচে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সুরক্ষা দেওয়া।

করবিন যুব সমাজের প্রতি কাউন্সিলের অঙ্গীকারেরও প্রশংসা করেন। তিনি বলেন, যখন দেশের অনেক জায়গায় যুবসেবা বা ইয়ুথ সার্ভিস কমিয়ে দেওয়া হয়েছে, তখন টাওয়ার হ্যামলেটস ২০টি ইয়ুথ সেন্টার 
প্রতিষ্ঠায় বিনিয়োগ করছে।

জেরিমি করবিন এলাকায় ৬ হাজার নতুন ঘর-বাড়ি নির্মাণকে স্বাগত জানান। যার মধ্যে কাউন্সিল ও হাউজিং অ্যাসোসিয়েশনের পার্টনারশীপ রয়েছে, এবং প্রকৃত এফোর্ডেবল হোমসের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। 
তিনি বলেন, এসব উদ্যোগ লন্ডনের “অসম্ভব” জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় বাসিন্দাদের সহায়তা করছে, এমন সময়ে যখন জাতীয় নীতিমালা মূলত বাজার নির্ভর সমাধানের ওপর নির্ভর করছে।

করবিন বলেন, “মেয়র হিসেবে লুৎফুর যা করেছেন এবং কাউন্সিল যে কাজ করেছে, তা আমি শ্রদ্ধা করি। তাদের প্রতি আমার সমর্থন ও প্রশংসা রয়েছে। আমি নিশ্চিত যে আগামী মে মাসের নির্বাচনে টাওয়ার হ্যামলেটসের জনগণ তার স্বীকৃতি দেবে।”

তিনি Aspire দলের পুনঃর্নির্বাচনের প্রতিও সমর্থন জানান এবং এই প্রশাসনকে কার্যকর ও মূল্যবোধ নির্ভর স্থানীয় সরকারের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আরও বিস্তৃত আলোচনায়, তিনি টাওয়ার হ্যামলেটসের সাফল্যকে Your Party’র সূচনার সঙ্গে যুক্ত করে বলেন:
“এখানে দেখা যায় স্থানীয় পর্যায়ে পরিবর্তন এনে এবং জাতীয়ভাবে একটি শক্তিশালী কণ্ঠ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করতে পারি। ঐক্যবদ্ধ থাকতে পারি একটি সামাজিকভাবে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ ব্রিটেনের জন্য।”

সর্বাধিক পঠিত


ভিডিও