মধ‍্যপ্রাচ্য

যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র, যা আছে চুক্তিতে

14968_IMG_9506.jpeg

ইরান ও যুক্তরাষ্ট্র এমন একটি প্রস্তাব পেয়েছে, যা সোমবার থেকেই কার্যকর হয়ে চলমান সংঘাতের অবসান ঘটাতে পারে। একইসঙ্গে হরমুজ প্রণালি আবার খুলে যেতে পারে। যুদ্ধবিরতির যে প্রস্তাব ইরান ও যুক্তরাষ্ট্র হাতে পেয়েছে, তাতে কী রয়েছে, তা বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এই প্রস্তাবের একটি রূপরেখা তৈরি করে তা রোববার রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। এতে দুই ধাপের একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রথমে অবিলম্বে যুদ্ধবিরতি, এরপর একটি পূর্ণাঙ্গ চুক্তি।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রস্তাবটির কিছু বিষয় উল্লেখ করেছে। সেগুলো হলো, চুক্তির প্রস্তাবটিকে আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ বলা হচ্ছে। চুক্তির প্রস্তাবটি হবে দুই ধাপের। প্রথমে যুদ্ধবিরতি, এরপর চূড়ান্ত চুক্তি।

যদিও প্রস্তাবটি সোমবার চূড়ান্ত হওয়ার কথা। সে ক্ষেত্রে প্রস্তাবটি আজই কার্যকর হতে পারে। যুদ্ধবিরতি হলে সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে যেতে পারে। ১৫-২০ দিনের মধ্যে হবে চূড়ান্ত চুক্তি।

প্রতিবেদনে আরও বলা হয়, চূড়ান্ত চুক্তিতে থাকবে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা শিথিল। পাশাপাশি জব্দকৃত সম্পদ মুক্তির বিনিময়ে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের অঙ্গীকার অন্তর্ভুক্ত হবে। তবে প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পায়নি রয়টার্স। এ বিষয়ে পাকিস্তানও কোনো মন্তব্য করতে চায়নি।

সর্বাধিক পঠিত


ভিডিও