ইতালি

ড. শিরীন শারমিন এর গ্রেপ্তার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী, নিঃশর্ত মুক্তির দাবি, ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের

14989_d49d0f88-d640-4970-a4eb-6615e5df6da9.jpeg

ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এক বিবৃতিতে হাসান ইকবাল বলেন, ড. শিরীন শারমিন চৌধুরী একজন সৎ, শিক্ষিত ও ভদ্র মনের মানুষ। ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তার মতো একজন উচ্চশিক্ষিত ও সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। একজন সাবেক স্পিকারের প্রতি এ ধরনের আচরণ জাতির জন্য হতাশাজনক।

বিবৃতিতে তিনি দ্রুত ড. শিরীন শারমিন চৌধুরীর মুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

সর্বাধিক পঠিত


ভিডিও