যুক্তরাজ্য

১৩ এপ্রিল ২০২৬, ১০:০৪
আরও খবর

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুক্ত হবে না যুক্তরাজ্য

15050_IMG_0013.jpeg

হরমুজ প্রণালি অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো উদ্যোগে যুক্তরাজ্য অংশ নেবে না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের টোল আরোপের পক্ষে নয় দেশটি। একই সঙ্গে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি আন্তর্জাতিক জোট গঠনে কাজ করছে ওয়েস্টমিনস্টার।

 

তিনি আরও বলেন, ‘আমরা নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার পক্ষে আছি, যা বৈশ্বিক অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

ওই মুখপাত্র জানান, হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আরোপ গ্রহণযোগ্য নয় এবং নৌ চলাচল সুরক্ষিত রাখতে ফ্রান্সসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে একটি বিস্তৃত জোট গঠনের চেষ্টা চলছে।

 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাজ্যের এই অবস্থান প্রকাশ্যে এলো।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও