যুক্তরাজ্য

১৫ এপ্রিল ২০২৬, ১২:০৪
আরও খবর

লিডল ও আইসল্যান্ডের বিজ্ঞাপন যুক্তরাজ্যের নতুন জাঙ্ক ফুড নীতিতে নিষিদ্ধ

15075_IMG_0379.jpeg

যুক্তরাজ্যে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিয়ন্ত্রণে নতুন আইন কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো দুই সুপারমার্কেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে Advertising Standards Authority (ASA)। প্রতিষ্ঠান দুটি হলো Lidl এবং Iceland Foods।

ASA জানিয়েছে, গত ৫ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী উচ্চ চর্বি, লবণ ও চিনি (HFSS) সমৃদ্ধ খাবারের বিজ্ঞাপন টেলিভিশনে রাত ৯টার আগে এবং অনলাইনে যেকোনো সময় প্রচার করা যাবে না। শিশুদের স্থূলতা কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, Lidl নর্দার্ন আয়ারল্যান্ড একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের বেকারি পণ্যের প্রচার চালায়। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এমা কিয়ার্নি (Baby Emzo)-কে দিয়ে তৈরি ওই ভিডিওতে “pain suisse” নামের একটি ফরাসি পেস্ট্রি দেখানো হয়, যা ভ্যানিলা ক্রিম ও চকলেট চিপসে ভরা। ASA-এর মতে, এটি “কম স্বাস্থ্যকর” পণ্যের মধ্যে পড়ে এবং নতুন নিয়ম লঙ্ঘন করে।

Lidl দাবি করেছিল যে বিজ্ঞাপনটি মূলত ব্র্যান্ড প্রচারের উদ্দেশ্যে করা হয়েছিল, যেখানে নির্দিষ্ট কোনো পণ্যকে আলাদাভাবে তুলে ধরার কথা ছিল না। তবে পরে তারা স্বীকার করে যে বিজ্ঞাপনে নিষিদ্ধ পণ্য প্রদর্শিত হয়েছে।

অন্যদিকে, Iceland Foods ডেইলি মেইল ওয়েবসাইটে ব্যানার বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন মিষ্টিজাত পণ্য যেমন Swizzels, Chupa Chups, Haribo ইত্যাদি প্রচার করে। এসব পণ্য নতুন পুষ্টিগত মানদণ্ড অনুযায়ী HFSS বা “কম স্বাস্থ্যকর” হিসেবে শ্রেণিভুক্ত।

Iceland জানিয়েছে, তারা সরবরাহকারীদের কাছ থেকে পণ্যের পুষ্টিগত তথ্য সংগ্রহ করলেও কিছু ক্ষেত্রে তথ্যের ঘাটতি ছিল। এ সমস্যা সমাধানে তারা একটি ডেটা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে, যারা নিয়মিতভাবে পণ্যের পুষ্টিগত তথ্য হালনাগাদ করবে।

সবশেষে, ASA উভয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করে বিজ্ঞাপনগুলো নিষিদ্ধ ঘোষণা করে এবং ভবিষ্যতে যেন এ ধরনের নিয়ম ভঙ্গ না হয় সে বিষয়ে সতর্ক করে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও