বাংলাদেশ

তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক মারা গেছেন

15126_IMG_0807.jpeg

তাবলিগ জামায়াত বাংলাদেশের (শুরায়ি নেজাম) শীর্ষ মুরুব্বি ও আহলে শুরার সদস্য, কাকরাইলের বর্ষীয়ান আলেম মাওলানা ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাবলিগের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

মাওলানা ফারুকের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে তাবলিগের দাওয়াতি মেহনতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন । কাকরাইল মারকাজকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তার ইলম, প্রজ্ঞা ও তাবলিগি মেহনতের প্রতি নিবেদন তাকে এ অঙ্গনে একজন শ্রদ্ধাভাজন মুরুব্বি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মাওলানা ফারুকের ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা তার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও