
লন্ডন ম্যারাথনে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন কেনিয়ার সেবাস্টিয়ান সাওয়ে। প্রথম অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতামূলক ম্যারাথনে দুই ঘণ্টার নিচে সময় নিয়ে দৌড় শেষ করেছেন তিনি।
১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে ফিনিশ লাইন অতিক্রম করেন ৩০ বছর বয়সী সাওয়ে। এর মাধ্যমে তিনি প্রয়াত কেলভিন কিপটুমের ২০২৩ সালে করা ২ ঘণ্টা ০০ মিনিট ৩৫ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভেঙে দেন।
শেষ ১০ কিলোমিটারে গতি বাড়িয়ে এগিয়ে যান সাওয়ে।
দুই ঘণ্টার নিচে দৌড় শেষ করেছেন দ্বিতীয় হওয়া ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচাও। তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড। ২ ঘণ্টা ০০ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন উগান্ডার জ্যাকব কিপলিমো।
সাওয়ে বলেছেন, “আমি খুবই খুশি। আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।”