
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ২০ লক্ষ ডলারের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি হার্মিস ৪৫০জেড মডেলের ড্রোনটি নাবাতিয়েহ অঞ্চলে ধ্বংস করা হয়েছে।
হার্মিস ৪৫০জেড ড্রোন মূলত ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস দ্বারা তৈরি একটি অত্যন্ত উন্নত এবং কৌশলগত ড্রোন। এটি হার্মিস ৪৫০ সিরিজের একটি আধুনিক সংস্করণ, যা মূলত নজরদারি এবং যুদ্ধের ময়দানে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এটি টানা ২০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে সক্ষম।