![শাহজালাল বিমানবন্দরে টেন্ডার অনিয়মের অভিযোগ: পার্কিং ও দোকান বরাদ্দে স্বজনপ্রীতি; স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি 15459_909].jpg](uploads/news/l/15459_909].jpg)
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি উঠেছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালী গোষ্ঠীর হস্তক্ষেপে যোগ্য ও সৎ প্রতিষ্ঠানগুলো বঞ্চিত হচ্ছে। এতে একদিকে যেমন ন্যায্য প্রতিযোগিতা বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দেশের উন্নয়ন ও সেবার মানও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ ও টার্মিনাল ৩ এ প্রটোকল সার্ভিস সংক্রান্ত কাজগুলোতে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া টার্মিনাল এলাকার পার্কিং ব্যবস্থাপনা ও দোকান বরাদ্দ নিয়েও নানা অনিয়মের গুঞ্জন রয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, দুর্নীতি ও স্বজনপ্রীতির পরিবর্তে মেধা, যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে কাজ দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। প্রকৃত যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার মাধ্যমে সেবার মান বৃদ্ধি এবং জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব বলে মনে করছেন তারা।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, দুর্নীতিমুক্ত টেন্ডার ব্যবস্থাই পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে।