বাংলাদেশ

ঢাকার রাস্তায় রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

15502_IMG_3578.jpeg

রাজধানীর বারিধারার সড়কে রিকশা চালালেন বাংলাদেশে মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ রিকশা উদ্বোধন অনুষ্ঠা‌নে প্রতীকী অর্থে রিকশা চালান রাষ্ট্রদূত।

ঢাকার মা‌র্কিন দূতাবাস জ‌নায়, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরেছে।

সর্বাধিক পঠিত


ভিডিও