ইতালি

মরহুম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্মরণে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালির স্মরণসভা ও দোয়া মাহফিল

15536_6a4064f4-243a-417c-b866-76fa3c37ab03.jpeg

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মরহুম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালির উদ্যোগে শুক্রবার ইতালির কলাপাতা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালির সভাপতি আমিনুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবিদুর রহমান সোহেলের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি হাবীব চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম খোকন, ইতালি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম এ রব মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুন, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন রনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ইতালি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি চৌধুরী, সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি, সহ-সভাপতি শাহানাজ আক্তার এবং জাতীয় শ্রমিক লীগ ইতালির সভাপতি ইলিয়াস মোল্লা।

এছাড়াও বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালির নেতৃবৃন্দ মুরাদ, মিজান, মিঠু, শেখ সাঈদ, মামুন, সুলেমান হারুন ও সোহাগ। অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগসহ বঙ্গবন্ধুর আদর্শের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন, উন্নয়নে তার অবদান এবং দলের প্রতি তার নিষ্ঠার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বাধিক পঠিত


ভিডিও