বিশেষ খবর


‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

15569_IMG_4290.jpeg

অনলাইন একটিভিস্ট সাদিকুর রহমান খান বলেছেন, ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন।’

বৃপস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কুরবানি আর মাংস খাওয়ার ফাঁকে সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন।

কোলকাতায় পুলিশ মাইক নিয়ে ঘোষণা দিচ্ছে, প্রকাশ্যে বা গোপনে গরু কুরবানি করা যাবে না।

ব্যাঙ্গালোরের কোর্ট বলসে গরু কুরবানি না করলেও ঈদ হয়, সো, রাজ্যে গরু কুরবানি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুরবানি তো দূরের কথা, ২৯টা রাজ্যে ঈদের নামাজ পড়তে যায়নি বহু ভারতীয় মুসলমান, জানের ভয়ে।

৪৭ এ কোন দেশভাগ হয় নাই, ৪৭ এ আমরা স্বাধীনতা পেয়েছি।

আমাদের কুরবানির স্বাধীনতা,

আমাদের জমির স্বাধীনতা,

আমাদের উৎসব, পার্বণ আর রিজিকের স্বাধীনতা।

৪৭ আমাদেরকে আল্লাহ তায়ালার দেওয়া চমৎকার এক নেয়ামত।

এই নেয়ামতের শুকরিয়া কইরেন, কৃতজ্ঞ হয়েন যে আজ আমার বা আপনার কুরবানি করা বা নামাজ পড়া নিয়ে ভয় পেতে হচ্ছে না।

ঈদ মানেই আত্মীয় স্বজন আর আপনজনদের স্মরণ করা, তাদের জন্য দোয়া করা।

আমরা যেন আমাদের স্বজন,

আল্লামা ইকবাল, কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, সলিমুল্লাহ খান বা হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ ৪৭ এর নায়কদের ভুলে না যাই।

বাপ দাদাদের থেকে আমরা পাই ভিটা, বাড়ি, জমি, তাতেই আমাদের কৃতজ্ঞতার শেষ থাকে না।

জিন্নাহ, শেরে বাংলা, সোহরাওয়ার্দীরা আমাদের দিয়ে গেছেন স্বাধীনতা। মুক্তি। আমাদের পরিচয়।

আর সবকিছুর মতোই স্বাধীনতাও আল্লাহর একটা নেয়ামত। আর আল্লাহর দেওয়া নেয়ামতের অমর্যাদা করলে আল্লাহ সেই নেয়ামত তুলে নেন।

এই পরিচয়, এই পাওয়া আর এই সম্মানের সাথে বাঁচার এই কৃতজ্ঞতা যেন আমরা প্রতি মুহূর্তে ফিল করি।

পৃথিবীর সকল মজলুম, স্বাধীনতাকামী এবং ইনসাফের পক্ষের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা।

ঈদ মুবারক।’

সর্বাধিক পঠিত


ভিডিও