যুক্তরাজ্য

২৯ মে ২০২৬, ১৩:০৫
আরও খবর

লন্ডনের বহুতল ভবন থেকে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু

15578_c27d8d50-5b52-11f1-a62b-2f41c7c3a318.jpeg

দক্ষিণ লন্ডনের এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল এলাকায় একটি বহুতল আবাসিক ভবন থেকে পড়ে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৯ মিনিটে চার্চইয়ার্ড রো এলাকায় অবস্থিত একটি উঁচু ফ্ল্যাট ভবন থেকে কয়েকজন নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পুলিশ, লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস, লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্স এবং লন্ডন ফায়ার ব্রিগেড যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

ঘটনাস্থলে একজন পুরুষ, একজন নারী এবং একটি শিশুকে গুরুতর অবস্থায় পাওয়া যায়। জরুরি সেবা কর্মীরা তাদের বাঁচানোর জন্য চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনজনকেই মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আপাতত অপ্রত্যাশিত মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার কাজ চলছে। তাদের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে এবং বিশেষজ্ঞ কর্মকর্তারা পরিবারের সদস্যদের সহায়তা দিচ্ছেন।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও