লন্ডন

দক্ষিণ ছাতক উপজেলা প্রতিষ্ঠার দাবিতে লন্ডনে মতবিনিময় সভা

15668_IMG_4801.jpeg

দক্ষিণ ছাতক উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউকে’র উদ্যোগে গত বুধবার লন্ডনের একটি স্থানীয় হলে এ সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত দক্ষিণ ছাতকবাসীসহ কমিউনিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন জামাল উদ্দিন মকদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছানাওর আলী কয়েছ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওদুদ।

সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মনচব আলী জে.পি, আলাউদ্দিন আহমদ মুক্তা, সৈয়দ এনামূল হক, আলহাজ ইছহাক আলী, নূরুল ইসলাম এমবিই এবং মিয়া মোহাম্মদ হেলাল।

এছাড়াও আলোচনায় অংশ নেন আব্দুল মালিক কুটি, সারওয়ার হোসেইন সুজন, ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, সবুজ মিয়া, হাজী ইসলামিয়া এবং তাহের উদ্দিন আজিজ।

সভায় আরও উপস্থিত ছিলেন মাশুক মিয়া, আব্দুল বাছিত শেলু, মোঃ ছানাওর আলী, শানুর আলী, আনছার আলী, আলাছ উদ্দিন, আল মোহাম্মদ নূর, খালিছ মিয়া সাচ্চু, আকমল হোসেন, ফারুক মিয়া (হামদু), নূরুল হক, দিলবর আলী, তফাজ্জুল আলী, ছালেক মিয়া এবং মৌলনা আবু ছাদেক। এছাড়া সভায় আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দক্ষিণ ছাতক উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত একটি অঞ্চল হিসেবে পরিচিত। দক্ষিণ ছাতকবাসীর প্রধান ও ন্যায্য দাবি হলো একটি পৃথক উপজেলা প্রতিষ্ঠা করা, যা প্রশাসনিক সুবিধা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

তাঁরা আরও বলেন, বর্তমান বাস্তবতায় প্রথমে উপজেলা প্রতিষ্ঠার নীতিগত ও সরকারি অনুমোদন অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে উপজেলা সদর কোথায় হবে তা জনস্বার্থ, যোগাযোগ ব্যবস্থা, ভৌগলিক অবস্থান এবং সরকারি নীতিমালার ভিত্তিতে নির্ধারণ করা উচিত।

সভায় বক্তারা জোর দিয়ে বলেন, “উপজেলা আগে, সদর পরে”—এই বাস্তবধর্মী কৌশলই দক্ষিণ ছাতক আন্দোলনের জন্য সবচেয়ে কার্যকর ও দূরদর্শী পথ হতে পারে।

সভা শেষে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন আন্দোলনকে আরও সুসংগঠিত ও বেগবান করার আহ্বান জানানো হয়।

এছাড়াও পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ছানাওর আলী কয়েছ মাননীয় সাংসদ কলিমউদ্দিন আহমেদ মিলনকে সংসদে “দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবি” উত্থাপনের জন্য দেশে-বিদেশে দক্ষিণ ছাতকবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সর্বাধিক পঠিত


ভিডিও