রাজনীতি

সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকাহত হয়ে মারা গেলেন ছোট বোনও

15697_44a8b1614dec63590af5a220f0efae8e.jpeg

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৭ জুন) দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আনিছুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই মো. হাফিজুর রহমান।

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর খবর শোনার পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর ছোট বোন রাশিদা বেগমও মারা যান।

আনিছুর রহমানের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন তিনি শ্রীপুর পৌরসভার টানা চারবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

হাফিজুর রহমান জানান, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

পরিবারের আরেক সদস্য জাহিদুল আলম রবিন জানান, আগামীকাল সোমবার সকাল ১০টা বা সাড়ে ১০টার মধ্যে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও