খেলাধুলা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম

15698_NewsLabAsiaPost49dc7954-b5ea-4426-8c70-aaa9126d5e88.jpeg

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। আজ অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বিসিবি নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন বিসিবি কার্যালয়ে ভোট গ্রহণ শেষে পরিচালনা পর্ষদের সভায় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছিলেন তামিম। ফল ঘোষণার পর থেকেই তার সভাপতি হওয়া অনেকটা অনুমিত ছিল। শেষ পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবির শীর্ষ পদে বসেন সাবেক এই ওপেনার।

এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তামিম। এবার নির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায় শুরু হলো তাঁর।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। নিয়ম অনুযায়ী দুজন সহসভাপতি নির্বাচিত হওয়ার কথা থাকলেও আপাতত একজনের নাম জানিয়েছে নির্বাচন কমিশন।

সর্বাধিক পঠিত


ভিডিও