
বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসির আয়োজনে নবম ক্রীড়া মেলা আগামী ২৬ জুলাই রোববার ২০২৬ তারিখে ঐতিহাসিক স্মলহিথ পার্কে (Small Heath Park) অনুষ্ঠিত হবে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রীড়া, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আয়োজিত এই মেলায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, পারিবারিক বিনোদন, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা আকর্ষণীয় কার্যক্রমের ব্যবস্থা থাকবে। আয়োজকরা যুক্তরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশি ও কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
মেলায় স্টল বুকিং এবং যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
???? ০৭৯৮৫ ২৫৬৩৯৫
আয়োজকদের প্রত্যাশা, প্রতিবছরের মতো এবারও নবম ক্রীড়া মেলা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মিলনমেলায় পরিণত হবে।