যুক্তরাজ্য

২৩ জুন ২০২৬, ১৬:০৬
আরও খবর

যুক্তরাজ্যে আগামী দুইদিন অপ্রয়োজনীয় ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান

15849_d0204d40-766f-11ef-85ff-633416e71255.jpeg

যুক্তরাজ্যে তাপমাত্রা বাড়তে থাকায় দেশটির বৃহত্তম ট্রেন পরিচালনা সংস্থা গ্রেটার থেমসলিংক রেলওয়ে (জিটিআর) যাত্রীদের আগামীকাল ও পরদিন একান্ত প্রয়োজন ছাড়া ট্রেনে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানায় আসা জিটিআরের আওতায় রয়েছে সাউদার্ন, থেমসলিংক, গ্যাটউইক এক্সপ্রেস এবং গ্রেট নর্দার্ন সেবা। সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেনের গতিসীমা কমিয়ে আনা হবে। এর ফলে আগামী দুই দিনে স্বাভাবিকের তুলনায় কমসংখ্যক ট্রেন চলবে এবং স্বল্প নোটিশে কিছু সেবা বাতিলও হতে পারে।

জিটিআর আরও জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দুপুরের পর থেকে গ্যাটউইক এক্সপ্রেসের কোনো সেবা পরিচালিত হবে না। তবে যাত্রীরা থেমসলিংক ও সাউদার্ন ট্রেন ব্যবহার করে গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছাতে পারবেন।

যেসব যাত্রী আগামী কয়েক দিনের জন্য টিকিট কিনেছেন কিন্তু আর ভ্রমণ করবেন না, তারা টিকিটের অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগে যুক্তরাজ্যের আরও কয়েকটি ট্রেন অপারেটর উচ্চ তাপমাত্রার কারণে সীমিত সময়সূচিতে সেবা পরিচালনার ঘোষণা দিয়েছে এবং যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

যাদের ভ্রমণ করতেই হবে, তাদের দিনের তুলনামূলক শীতল সময়ে যাত্রা করার এবং পর্যাপ্ত পানি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, চলমান তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও