আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারো ইরানের হামলা

15885_NewsLabAsiaPost9e18cf33-fca9-4601-90ab-3c284ba42817.png-2 Large.jpeg

আক্রমণের শিকার হওয়ার পর মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে ইরান। ড্রোন দিয়ে একটি সামকির স্থাপনায় হামলা চালানো হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বাহরাইন।

শনিবার (২৭ জুন) ভোরে ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) এই হামলার জন্য দায়ী করেছে।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভোরে চালানো ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে এই ঘটনাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবেও বর্ণনা করেছে।

এতে বলা হয়েছে, বেশ কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এর সঠিক অবস্থান বা লক্ষ্যবস্তুর প্রকৃতি নির্দিষ্ট করে বলা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা বেসামরিক নাগরিকদের বিপন্ন করেছে ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করেছে।

এদিকে হামলা চালানোর কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র কর্তৃক আক্রান্ত হওয়ার প্রতিশোধমূলক পাল্টা হামলা চালানো হয়েছে।

এই হামলা ছিল উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের ‘বর্বর বিমান হামলার’ জবাব, যা জাতিসংঘ সনদও লঙ্ঘন করেছে বলে দাবি ইরানের।

মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ে ইরানের প্রতিবেদনের ব্যাপারে ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সর্বাধিক পঠিত


ভিডিও