যুক্তরাজ্য

Guardian
১৭ জুলাই ২০২৬, ১২:০৭
আরও খবর

লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম, স্টারমারকে জানালেন কৃতজ্ঞতা

16075_AC4CDRUV3NL5NC2DIY46VL3A4E.jpg

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি (এনইসি) নিশ্চিত করেছে, প্রয়োজনীয় মনোনয়ন পূরণ করে একমাত্র যোগ্য প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের নেতৃত্বে নির্বাচিত হয়েছেন।

নেতা নির্বাচিত হওয়ার পর দেওয়া বক্তব্যে বার্নহ্যাম বিদায়ী নেতা কিয়ার স্টারমারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্টারমারের নেতৃত্বেই লেবার পার্টি ইতিহাসের অন্যতম বড় পরাজয় থেকে ঘুরে দাঁড়িয়ে অন্যতম বড় বিজয় অর্জন করেছে এবং দেশের মানুষের জীবন বদলে দেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে।

বার্নহ্যাম বলেন, স্টারমারের নেতৃত্বে শ্রমিকদের নতুন অধিকার, ভাড়াটিয়াদের সুরক্ষা, দীর্ঘদিন পর এনএইচএসের অপেক্ষমাণ রোগীর সংখ্যা কমে আসা, রেলব্যবস্থাকে আবার সরকারি নিয়ন্ত্রণে আনা, আন্তর্জাতিক অঙ্গনে ব্রিটেনের ভাবমূর্তি পুনর্গঠন এবং বিচারব্যবস্থায় বড় ধরনের সংস্কারের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, "আজ আমরা আমাদের দল এবং দেশের প্রতি কিয়ার স্টারমারের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই।"

নতুন নেতা হিসেবে নিজের প্রথম ভাষণে বার্নহ্যাম বলেন, তিনি এমন একটি লেবার পার্টি গড়ে তুলতে চান, যা দেশের অবহেলিত মানুষ ও পিছিয়ে পড়া এলাকাগুলোর পাশে দাঁড়াবে। তিনি দাবি করেন, ব্রিটেনের বহু মানুষ দীর্ঘদিন ধরে এমন রাজনীতির অপেক্ষায় রয়েছেন, যা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করবে।

তিনি বলেন, "আমরা আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যের শক্তিকে আমরা সেই সব মানুষ ও এলাকার সেবায় নিয়োজিত করব, যারা অনেক দিন ধরে রাজনীতির কাছ থেকে আশার আলো খুঁজে ফিরছেন। আমরা তাদের সেই আশা ফিরিয়ে দেব।"

এর আগে দলের চেয়ার শাবানা মাহমুদ নেতা নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। তিনি জানান, অ্যান্ডি বার্নহ্যাম পার্লামেন্টারি লেবার পার্টির ৩৭৯ জন এমপির মনোনয়ন পেয়েছেন, যা প্রয়োজনীয় ২০ শতাংশের সীমা অতিক্রম করেছে। পাশাপাশি লেবারের সঙ্গে সংশ্লিষ্ট ১১টি ট্রেড ইউনিয়নসহ মোট ২৩টি অনুমোদিত সংগঠনের সমর্থনও তিনি অর্জন করেন।

অন্যদিকে, একমাত্র আরেক সম্ভাব্য প্রার্থী মাত্র একটি মনোনয়ন পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যান্ডি বার্নহ্যামকে লেবার পার্টির নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও