যুক্তরাজ্য

২৭ জুলাই ২০২৬, ১১:০৭
আরও খবর

উপস্থাপক ও কৌতুক অভিনেতা বিল ওডি আর নেই

16177_IMG_8480.jpeg

ব্রিটেনের কিংবদন্তি বন্যপ্রাণী উপস্থাপক, কৌতুক অভিনেতা, লেখক এবং পরিবেশ সংরক্ষণকর্মী বিল ওডি (Bill Oddie) আর নেই। ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর এজেন্ট ডেভিড ফস্টার। পরিবারও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে।

১৯৪১ সালের ৭ জুলাই ইংল্যান্ডের রচডেলে জন্ম নেওয়া বিল ওডি প্রথমে জনপ্রিয়তা অর্জন করেন বিখ্যাত কমেডি ত্রয়ী ‘দ্য গুডিজ (The Goodies)’-এর সদস্য হিসেবে। পরবর্তীতে তিনি বন্যপ্রাণী বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায় অসাধারণ সাফল্য অর্জন করেন এবং বিবিসির Springwatch, Autumnwatch, Birding with Bill OddieBill Oddie Goes Wild-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে লাখো দর্শকের কাছে প্রকৃতি ও পাখি সংরক্ষণের বার্তা পৌঁছে দেন।

বিল ওডি শুধু একজন টেলিভিশন উপস্থাপকই ছিলেন না; তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ পরিবেশবাদী, লেখক, সংগীতশিল্পী এবং পাখিবিদ। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তাঁর দীর্ঘদিনের প্রচারণা এবং সচেতনতামূলক কর্মকাণ্ড তাঁকে যুক্তরাজ্যের অন্যতম সম্মানিত সংরক্ষণকর্মীতে পরিণত করে।

জীবনের বিভিন্ন সময়ে তিনি বিষণ্নতা ও বাইপোলার ডিসঅর্ডারের মতো মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করেছেন এবং সে বিষয়ে প্রকাশ্যেও কথা বলেছেন। ২০২০ সালে তিনি লিথিয়াম বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ার কথাও জানিয়েছিলেন।

তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যের গণমাধ্যম, পরিবেশবাদী সংগঠন এবং অসংখ্য সহকর্মী গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই তাঁকে এমন একজন মানুষ হিসেবে স্মরণ করছেন, যিনি হাস্যরসের পাশাপাশি প্রকৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তাঁর স্ত্রী লরা এবং তিন কন্যাসন্তানকে রেখে গেছেন এই কিংবদন্তি ব্যক্তিত্ব।


 

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও