লন্ডন

লন্ডনে নিখোঁজ শিশু হামজা ইসা: জনসাধারণের সহযোগিতা কামনা

16216_545ce47a-77e7-421e-88fa-bcfc4947b253.jpeg

লন্ডনে হামজা ইসা নামে এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে তাকে সর্বশেষ কোল্ডহারবার (Coldharbour) বাস স্টপ থেকে D6 বাসে উঠতে দেখা যায়।

নিখোঁজ হওয়ার সময় হামজার পরনে ছিল নীল রঙের আর্সেনাল জার্সি, যার পেছনে "Hamza" নাম এবং 7 নম্বর লেখা ছিল। এছাড়া তার পায়ে ছিল লাল রঙের ট্রেইনার।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, হামজা Epilepsy এবং বাক ও ভাষাগত বিকাশজনিত সমস্যায় (Speech and Language Disorder) আক্রান্ত। এ কারণে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তাকে দ্রুত খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।

হামজার অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অনতিবিলম্বে মেট্রোপলিটন পুলিশ অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ  +447950104877 

সর্বাধিক পঠিত


ভিডিও