বাংলাদেশ

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

16337_IMG_7962.jpeg

দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন।

সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে এই সফরের বিষয়ে দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। 

ঢাকা সফরে তার সঙ্গে আরও তিন কর্মকর্তা রয়েছেন—তারা হলেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী।

এর আগে রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সফরকালে তারা ঢাকার একটি নির্দিষ্ট হোটেলে অবস্থান করবেন বলে সরকারি সূত্রটি নিশ্চিত করেছে। 

প্রসঙ্গত, বাংলাদেশ সফরের ঠিক আগে চীন সফর করেছিলেন পরাগ জৈন।

সর্বাধিক পঠিত


ভিডিও