রাজনীতি

নির্বাচিত বরিশাল জেলা সমিতি ইতালির বার্ষিক গ্রীষ্মকালীন বনভোজন অনুষ্ঠিত

16409_1abb1747-b228-474f-9731-ac04c21da2b8.jpeg

আমির হোসেন লিটন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বসবাসরত বরিশাল জেলার প্রবাসীদের সংগঠন  বরিশাল জেলা সমিতি ইতালি-এর উদ্যোগে বার্ষিক গ্রীষ্মকালীন বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের ব্যস্ত জীবনে বরিশালের ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ বনভোজনে সংগঠনের সদস্য, তাদের পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বরিশালবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মেহেদী হাসান সোহেল ভূইয়া সার্বিক তত্ত্বাবধায়নে দিনব্যাপী এ আয়োজনে ছিল আনন্দ-উৎসব, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, র‍্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক কার্যক্রম। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ—সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বনভোজনস্থল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে নির্বাচিত বরিশাল জেলা সমিতি ইতালির প্রধান উপদেষ্টা জনাব শাহজাহান তালুকদার, উপদেষ্টা মিনজু সরদার, শামীম খান, সানোয়ার ভূইয়া, নাসির উদ্দিন খান, আরিফ বেপারি, হাবিবুর রহমান বাদল, আহসান পিপু, আব্দুর রহিম মোস্তাক, হাদিউজ্জমান হিমু, সাগর আহম্মেদ ও হাজী সুইট, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম সজল, মহিলা সম্পাদক রুমা-সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সোয়েল খান, সহ সভাপতি শফিকুল সিকদার, রাসেল তালুকদার ও বজলুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফ মাঝি, সহ-সাধারণ সম্পাদক লিখন মল্লিক ও সুমন মৃধা, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম সজল, প্রচার সম্পাদক মাইন উদ্দিন আকন এবং সহ-প্রচার সম্পাদক আরাফাত বেপারি, মহিলা সম্পাদিকা রুমা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বনভোজনের সার্বিক আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করিয়ে দেওয়া এবং বরিশালবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তারা বরিশাল জেলা সমিতি ইতালির বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

বক্তারা আরও বলেন, প্রবাসে বসবাসরত বরিশালবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের কোনো বিকল্প নেই। এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মের মাঝে নিজেদের শেকড় ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বরিশালবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বরিশাল জেলা সমিতি ইতালির পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনব্যাপী আনন্দঘন এ আয়োজন শেষে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রবাসের মাটিতে বরিশালের মানুষকে একত্রিত করার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং এটি পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত


ভিডিও