বিশেষ খবর


আসলেই কি ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস?

16428_roberto-carlos.jpeg

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়েছে। তবে এ বিষয়ে এখনো তিনি নিজে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।

তুরস্কের সংসদ সদস্য আলি শাহিন সম্প্রতি ব্রাজিলের সাও পাওলো সফরে গিয়ে দেশটির প্রভাবশালী মুসলিম কমিউনিটি নেতা শেখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি প্রকাশ করেন।

আলি শাহিনের দাবি, শেখ জিহাদ হাম্মাদেহ তাকে জানিয়েছেন, বিশ্ব ও ব্রাজিলের ফুটবলের অন্যতম কিংবদন্তি রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তিনি শেখ জিহাদ হাম্মাদেহর কাছে গিয়ে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

রবার্তো কার্লোস ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন এবং ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ক্লাব ফুটবলেও Real Madrid ও তুরস্কের Fenerbahçe-এর হয়ে খেলেছেন তিনি।

তবে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি এখনো তার নিজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে বিষয়টি আপাতত তুরস্কের এমপি আলি শাহিনের বক্তব্য ও শেখ জিহাদ হাম্মাদেহর দাবির ওপর ভিত্তি করেই প্রকাশিত হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও