
মিনহাজ হোসেন ইতালি থেকে: ইতালির ভেনিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আমন্ত্রিত বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন এর উপর আওয়ামীলীগ সন্ত্রাসী ধারা নেক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীকে প্রয়জনীয় আইনি সহায়তা প্রদানের দাবি জানিয়ে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করে এনসিপি ডায়েস্পোরা এলায়েন্স ইতালি।
হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দূতাবাসের প্রথম সচিব মারজুক ইসলামের কাছে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন এনসিপি ডায়েস্পোর ইতালি আহ্বায়ক রাসেল মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, যোগাযোগ সচিব সাজিদুর রহমান, এনডিপির রোম লাজ্জিও আহবায়ক এস কে তারেকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সৈকত, কার্যনির্বাহী সচিব আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দাউদুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ হাসান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দরা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এনসিপি ডায়েস্পোরা ইতালির নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কোনো ধরনের সহিংসতা বা হামলা গ্রহণযোগ্য নয়। তারা ইতালীয় কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের কাছেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।