যুক্তরাজ্য

Mirror
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৯
আরও খবর

যুক্তরাজ্যে অ্যাসিস্টেড ডাইং বিল বাতিল; মাত্র ১৬ ভোটে পরাজয়!

16594_6e351bf0-ad96-11f1-b5a9-5fbcf10a299c.jpeg

 

যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব কমন্সে তীব্র বিতর্কের পর অ্যাসিস্টেড ডাইং বা সহায়তায় মৃত্যুর বিধান চালুর প্রস্তাবিত বিল বাতিল হয়ে গেছে। ভোটাভুটিতে বিলটির পক্ষে ২৭০ জন এমপি ভোট দিলেও বিপক্ষে ভোট দেন ২৮৬ জন। ফলে মাত্র ১৬ ভোটের ব্যবধানে বিলটি পরাজিত হয়।

Terminally Ill Adults (End of Life) Bill নামে প্রস্তাবিত এই বিলটি ইংল্যান্ড ও ওয়েলসে ছয় মাসের কম সময় বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে—এমন মরণাপন্ন ব্যক্তিদের নির্দিষ্ট শর্তে চিকিৎসকের সহায়তায় মৃত্যুর আবেদন করার সুযোগ দেওয়ার কথা বলেছিল। তবে এর জন্য চিকিৎসক এবং আইনি কর্মকর্তাদের অনুমোদনসহ বেশ কিছু কঠোর সুরক্ষা ব্যবস্থা রাখার প্রস্তাব ছিল।

লেবার পার্টির এমপি লরেন এডওয়ার্ডস নতুন করে বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন। এর আগে একই ধরনের বিল লেবার এমপি কিম লিডবিটার উত্থাপন করেছিলেন। ২০২৫ সালের জুনে সেই বিলটি হাউস অব কমন্সে ৫৫ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছিল। তবে পরবর্তীতে হাউস অব লর্ডসে ব্যাপক পর্যালোচনা ও বিতর্কের কারণে নির্ধারিত সময়ের মধ্যে বিলটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

এবার নতুন করে বিলটি নিয়ে কমন্সে ভোটাভুটি হলেও ২৮৬ জন এমপির বিরোধিতায় তা আটকে গেল। পক্ষে ভোট দেন ২৭০ জন। ফলে যুক্তরাজ্যে মরণাপন্ন রোগীদের জন্য আইনগতভাবে অ্যাসিস্টেড ডাইং চালুর প্রস্তাবটি আপাতত আর এগোতে পারছে না।
 

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও