বাংলাদেশ

দুই ব্যাংক কর্মকর্তাসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

16628_IMG_9439.jpeg

দুর্নীতির মামলায় আসামি ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার সাবেক ম্যানেজার মেহেদী জামান খান ও প্রিন্সিপাল অফিসার আয়েশা সাদাফ হুসাইনসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। অপর দুজন হলেন, লিটন চৌধুরী ওরফে মো. ইব্রাহিম খলিল ও জামিল শরীফ ওরফে মো. আল আমীন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মাহমুদুল হাসান আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি লিটন চৌধুরী ওরফে মো. ইব্রাহিম খলিল, জামিল শরীফ ওরফে মো. আল আমীন, আয়েশা সাদাফ হুসাইন ও মেহেদী জামান খানের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ভুয়া কাগজপত্র (ভুয়া এনআইডি ও ভুয়া ফ্ল্যাটের দলিল) বানিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ ও ওই ঋণের ৮৫ লাখ টাকা স্থানান্তর/রূপান্তর/হস্তান্তরপূর্বক আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্তে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মামলার আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

সর্বাধিক পঠিত


ভিডিও