যুক্তরাজ্য

১৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৯
আরও খবর

ওয়াহিদ অ্যান্ড কো-এর কর্ণধার ওয়াহিদুজ্জামান আহমেদের ইন্তেকাল

16728_IMG_9927.jpeg

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াহিদ অ্যান্ড কো-এর কর্ণধার ও পরিচিত ব্যবসায়ী মি. ওয়াহিদুজ্জামান আহমেদ আর নেই। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম ওয়াহিদুজ্জামান আহমেদের জানাজার নামাজ আগামীকাল রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ইস্ট লন্ডন মসজিদে জোহরের নামাজের পর দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতের জন্য দোয়া করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইস্ট লন্ডন মসজিদে মরহুমের মরদেহ দেখার ব্যবস্থা থাকবে।

জানাজার পর মরহুম ওয়াহিদুজ্জামান আহমেদের দাফন অনুষ্ঠিত হবে গার্ডেন অব পিসে। দাফনের ঠিকানা, Garden of Peace, Colchester Road, Romford, RM3 0NZ।

আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই কঠিন সময়ে সবর করার তাওফিক দান করুন। আমিন।


 

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও