খেলাধুলা

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

16774_IMG_9856.jpeg

শেষ মুহূর্তে এসে এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই অলরাউন্ডারকে পাওয়া যাবে না এশিয়ান গেমসের ২০ তম আসরে।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন মোহাম্মদ সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে চোট ধরা পড়ে তার। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।

বায়েজিদুল বলেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোট নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ প্রয়োজন হবে।

এরই মধ্যে সাইফউদ্দিনের চোটের বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে বিসিবি। তার পরিবর্তে এশিয়ান গেমসের দলে একজন বিকল্প ক্রিকেটার নেওয়া হবে। তবে সেজন্য গেমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও