
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় স্বামীকে মদ্যপান করিয়ে বেহুস করে তার স্ত্রীকে হাত মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মাজরাকুড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ শাহজাহানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও ভিকটিম সূত্রে জানাযায়,গত পাঁচ বছর আগে মোঃ আব্দুল কাদেরের সাথে বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর এক পুত্রসন্তান রয়েছে। নিজের জায়গা সম্পত্তি না থাকায় সে অন্যের বাড়ির বারান্দার একটি রুমে বসবাস করে আসছিল । ভুক্তভোগীর স্বামী একজন মাদকাসক্ত। গত রবিবার শাহজাহান ও তার স্বামী একসাথে স্থানীয় একটি গারো বাড়িতে মদপান করে।
অতঃপর সন্ধ্যায় দু'জন একসাথে ভুক্তভোগীর বাড়িতে যায়। বাড়িতি গিয়েই ভিকটিমের স্বামী অতিরিক্ত মদপানে বেহুস হয়ে যায়।এ সুযোগে শাহজাহান ভিকটিমের রুমে ঢুকে মুখে হাত চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে । পরে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায় ।
এ সময় অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল ফোন ও জুতা ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানায় গৃহবধু ।
এদিকে,ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় একটা মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ভিকটিম।
হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।