বাংলাদেশ

বাড়ল ফার্নেস অয়েলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

17061_IMG_0674.jpeg

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফার্নেস অয়েলের লিটারপ্রতি দাম ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই জ্বালানির দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বিইআরসি। নতুন নির্ধারিত দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বিপিসি ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনার পর ফার্নেস অয়েলের মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও