বাংলাদেশ

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১২৯৬

17113_IMG_0793.jpeg

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৯৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। তবে নিশ্চিত হাম রোগীদের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬০ জন।

১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন। নিশ্চিত রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। এ সময়ে হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে কোনো জেলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেনি। পরিস্থিতি মোকাবিলায় রোগী শনাক্ত, মৃত্যুর তথ্য সংগ্রহ ও সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বাধিক পঠিত


ভিডিও