
লন্ডন, ২১ অক্টোবর ২০২৬: প্রবাসজীবন মানেই এক দেশের সঙ্গে আরেক দেশের যোগসূত্র। একদিকে নিজের কর্মজীবন ও ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা, অন্যদিকে দেশে থাকা প্রিয়জনদের নিয়ে ভাবনা, এই দুই দিগন্তের আর্থিক প্রয়োজনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে নতুন ব্র্যান্ড পরিচয় ও সম্পূর্ণ নতুনভাবে তৈরি অ্যাপ চালু করেছে লেমফাই।
‘Ambition has no passport’ অর্থাৎ ‘স্বপ্নের কোনও সীমানা নেই’ প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করে লেমফাই আন্তর্জাতিক গন্তব্যে অর্থ স্থানান্তরের পাশাপাশি যুক্তরাজ্যে যুক্ত করেছে সঞ্চয় ও ঋণসেবা এবং ১০০টির বেশি গন্তব্যে মোবাইল ডেটা ব্যবহার স্কিম সুবিধা, লেমফাইয়ের ইতিহাসে যা সবচেয়ে বড় সেবা সম্প্রসারণ।
বর্তমানে ২০ লাখের বেশি গ্রাহক লেমফাই ব্যবহার করে বাংলাদেশসহ বিশ্বের ৩০টির বেশি দেশে অর্থ পাঠাচ্ছেন। আগামী বছর এ সেবায় আরও ৩০টি দেশ যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রবাসীদের প্রয়োজন থেকেই নতুন যাত্রা
দেশ বদলালেও মানুষের অভিজ্ঞতা, অর্জন ও দায়িত্ব বদল ঘটে না। নতুন দেশে গিয়ে সবাইকে আর্থিক জীবন শুরু করতে হয় প্রায় শূন্য থেকে। নিজ দেশে গড়ে তোলা সঞ্চয় কিংবা ঋণ পরিশোধের ইতিহাসও নতুন দেশের আর্থিক ব্যবস্থায় অনেক সময় স্বীকৃতি পায় না।
বিশ্বে প্রায় ৩০ কোটি ৪০ লাখ মানুষ তাদের জন্মভূমির বাইরে বসবাস করেন। প্রতিবছর তাঁরা নিজ নিজ দেশে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়ে থাকেন; অথচ প্রচলিত আর্থিক সেবাগুলো এখনও নিজ নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ জীবনযাপনের কথা মাথায় রেখে তৈরি।
এ ব্যবধান দূর করতে অর্থ পাঠানোর সেবা থেকে আরও বিস্তৃত আর্থিক প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে লেমফাই।
লেমফাইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিদওয়ান ওলালেরে বলেন, “দেশে টাকা পাঠানোর সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করতেই আমরা লেমফাই শুরু করেছিলাম। কাজ করতে গিয়ে বুঝেছি, টাকা পাঠানোর বাইরেও মানুষের আরও বড় আর্থিক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের গ্রাহকরা এক দেশে কর্মজীবন ও ব্যবসা গড়ে তুলছেন, আবার অন্য দেশে প্রিয়জনদের পাশে থাকছেন। অথচ আর্থিক ব্যবস্থা তাঁদের এমনভাবে দেখে, যেন তাঁদের জীবন শুধু একটি দেশেই সীমাবদ্ধ।”
তিনি আরও বলেন, “তাঁদের জীবন ও প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে আমরা লেমফাইকে নতুনভাবে গড়ে তুলেছি। মানুষের স্বপ্ন সীমানা পেরিয়ে যায়। সেই স্বপ্ন পূরণের আর্থিক ব্যবস্থাও সীমানা পেরোনো উচিত।”
এক অ্যাপে আরও বেশি সুবিধা
আন্তর্জাতিক অর্থ স্থানান্তর
লেমফাইয়ের সেবা হিসেবে থাকছে আফ্রিকা, এশিয়া, ইউরোপসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশে অর্থ প্রেরণ সুবিধা। এর সঙ্গে একই অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে সঞ্চয়, ঋণ ও মোবাইল ডেটা সেবা।
যুক্তরাজ্যে সঞ্চয়ের সুযোগ
লেমফাই ইনস্ট্যান্ট অ্যাকসেস সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে অ্যাকাউন্ট খোলার পর প্রথম ছয় মাস বার্ষিক সমতুল্য সুদহার বা এইআর ৫ শতাংশ। এরপর তা হবে ৩.০৪ শতাংশ এইআর; যা ব্যাংক অব ইংল্যান্ডের মূল সুদহার অনুসরণ করে পরিবর্তিত হবে।
মাত্র ১ পাউন্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে। টাকা তোলার জন্য কোনও জরিমানা থাকবে না। আমানত ক্লিয়ারব্যাংকে সংরক্ষিত থাকবে এবং যোগ্য আমানতকারীর ক্ষেত্রে জনপ্রতি সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার পাউন্ড পর্যন্ত যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমপেনসেশন স্কিম বা এফএসসিএস সুরক্ষা প্রযোজ্য হবে।
যুক্তরাজ্যে ঋণসুবিধা
প্রাপ্যতা সাপেক্ষে গ্রাহকেরা নির্ধারিত সীমার মধ্যে ঋণ গ্রহণ এবং তা পরিশোধের পর আবারও ঋণ সুবিধা পাবেন। ২০২৫ সালে লেমফাইয়ের অধিগ্রহণ করা, যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কনডাক্ট অথরিটি বা এফসিএ নিয়ন্ত্রিত ঋণদাতা প্রতিষ্ঠান পিলারের মাধ্যমে লেমফাই ক্রেডিট সেবা দেবে।
অ্যাপল পে ও গুগল পে'তে ভার্চুয়াল কার্ডের মাধ্যমে কেনাকাটা এবং অর্থ প্রেরণ যাবে। যোগ্য গ্রাহকেরা অ্যাপেই বিনা খরচে নিজেদের ইকুইফ্যাক্স ক্রেডিট স্কোর দেখতে পারবেন।
১০০টির বেশি গন্তব্যের স্কিম
ভ্রমণের আগেই গন্তব্যস্থানের জন্য মোবাইল ডেটা কেনা যাবে। ফলে সিম পরিবর্তন বা রোমিং বিল ছাড়াই বহির্বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকা সম্ভব হবে। লেমফাই যেসব বাজারে সেবা প্রদান করে, সেখানকার গ্রাহকদের জন্য এ সুবিধা থাকবে।
নতুন ভাবনা, নতুন অ্যাপ, নতুন পরিচয়
বিভিন্ন দেশের একাধিক আর্থিক সেবা একই অ্যাকাউন্টে ব্যবহারোপযোগি করে লেমফাই অ্যাপটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে। নতুন নকশায় সেবাসমূহ আরও সহজে খুঁজে পাওয়া ও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে আরও নতুন নতুন সেবা সংযুক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে।
নতুন ব্র্যান্ড পরিচয়ের কেন্দ্রে রয়েছেন সেসব মানুষ, যাঁরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের কর্মজীবন, ব্যবসা, পরিবার ও ভবিষ্যৎ গড়ে তুলছেন। অ্যাপ, ওয়েবসাইট, প্রচার কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ লেমফাইয়ের বৈশ্বিক বাজারগুলোতে পর্যায়ক্রমে এ সেবা সমূহ চালু করা হবে।
লেমফাইয়ের ডিজাইন ও ব্র্যান্ড বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল রন পেদ্রিকে বলেন, “লেমফাই শুরু হয়েছিল নিজ নিজ দেশে টাকা প্রেরণের মাধ্যম হিসেবে। আমাদের গ্রাহকেরাই এটিকে সীমানা পেরিয়ে জীবন গড়ার অংশ করে তুলেছেন। তাঁরা কোন দেশ ছেড়ে এসেছেন, সেটিই তাঁদের একমাত্র পরিচয় নয়। তাঁরা কী গড়ে তুলছেন, সেটিই তাঁদের পরিচয়।”
তিনি আরও বলেন, “‘Ambition has no passport’ শুধু একটি প্রচারবাক্য নয়। এই ভাবনা থেকেই আমাদের পুরো অভিজ্ঞতা তৈরি হয়েছে। প্রতিদিনের অ্যাপ থেকে পথের পাশের পোস্টার পর্যন্ত সবকিছুতে এই ভাবনার প্রতিফলন থাকবে। গ্রাহকদের এগিয়ে চলার সঙ্গে তাল মেলাতেই আমরা নতুন ব্র্যান্ড পরিচয় তৈরি করেছি।”
প্রথম পর্যায়ে সঞ্চয় ও ঋণসেবা যুক্তরাজ্যে চালু হচ্ছে। পরবর্তী সময়ে বিশ্বের অন্যান্য বাজারেও এসব সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
একনজরে লেমফাই
২০২১ সালে রিদওয়ান ওলালেরে ও রিয়ান ককরান প্রতিষ্ঠিত লেমফাই দেশের সীমানা পেরিয়ে সুন্দর জীবন গড়ায় সংকল্পবদ্ধ মানুষের জন্য একটি আর্থিক প্ল্যাটফর্ম। বর্তমানে প্রতিষ্ঠানটি ২০ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে এবং বিশ্বের ৩০টিরও বেশি দেশে অর্থ স্থানান্তরের সুবিধা দিচ্ছে।
বলাবাহুল্য, হাইল্যান্ড ইউরোপ, লেফট লেন ক্যাপিটাল, পাম ড্রাইভ ক্যাপিটাল, এনডেভার ক্যাটালিস্ট ও ওয়াই কম্বিনেটরসহ বিনিয়োগকারীদের কাছ থেকে লেমফাই ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগ পেয়েছে।
বিস্তারিত: www.lemfi.com