বাংলাদেশ

মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি

17466_IMG_1661.jpeg

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে, তারা কেউ শ্রমিক নয়, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় গার্মেন্টস পরিস্থিতি পরিদর্শন গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত গার্মেন্টস শিল্পে নাশকতার অভিযোগে সাভার-আশুলিয়া ১৫ জনকে আটক করা হয়ে। যারা গার্মেন্টস শিল্পে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আশুলিয়া ও সাভার এলাকায় নিরাপত্তার কোনো অভাব নেই। এখানে ভালো পরিবেশ বিরাজ করছে। এখানে জেলা পুলিশ, শিল্প-পুলিশ, এপিবিএন, পোশাকি পুলিশ ও সিভিল পুলিশ রয়েছেন। আমরা ফ্যাক্টরির (কারখানা) নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা দিচ্ছি। যার ফলে সাভার-আশুলিয়ায় ফ্যাক্টরি চলছে।

তিনি ফ্যাক্টরি মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি আপনারা নিশ্চিন্তে কাজ করেন।

এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত


ভিডিও